Wednesday, February 26, 2014

bangla dharabahik



ব্যাঙ্গালোরে প্রায় প্রচুর বাঙালি থাকার সুবাদে আজকাল প্রায়ই এখনকার মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমা দেখানো হয়কিছুদিন আগে সেরকমই একটি সিনেমা জাতিস্মর দেখতে যাওয়া হয়েছিল আর সেই সিনেমা দেখতে গিয়ে একটি অদ্ভুত realization হলনা সিনেমার মূল গল্পের সঙ্গে এর কোনই সম্পর্ক নেই সিনেমায় RJ স্বস্তিকা মুখোপাধ্যায় র মা মমতা শঙ্কর, তিনি মধ্যবয়সিনী, স্বামীকে হরিয়েছেন, কিন্তু সিনেমায় she has been designated as “Bindaas বিধবাআধুনিক সংস্কৃতি মনষ্ক মানুষ বলেই তাকে সিনেমায় চিত্রিত করা হয়কিন্তু যখন তিনি মেয়েকে বলেন জলসা চ্যানেলটা ধরতে, to watch “তোমায় আমায় মিলে” তখন কেমন যেন একটা কানে লাগেযতদূর জানা আছে, তাতে ওই সিরিয়ালটির বিষয়বস্তু আর যাই হোক না কেন, কোনও মতেই মমতা শঙ্করের সিনেমার চরিত্রটির সঙ্গে খাপ খায় নাতবুও তিনি ওই সিরিয়ালটি নিয়মিত দ্যাখেন
যতদূর জানা আছে, বিভিন্ন বাংলা চ্যানেলে যে সমস্ত সেরিয়ালগুলো বিশেষ জনপ্রিয়, তাদের বেশীরভাগেরই বিষয়বস্তু মোটামুটি একইরকমশাশুড়ি-বউ র তিক্ত-মধুর সমাপরক, গ্রামের সরল সিধে মেয়ের শহুরে বড়লোকএর ছেলের সঙ্গে প্রেম এবং তার পারে হাজার একটা complications, একটি ছেলের গণ্ডা দশেক বউ....কারো বা হয়তো মা হারিয়ে গাছে. আর গত বিশ বছর ধরে সে তার মাকে খুঁজে চলেছে..।
আমার একজন কাকিমা আছেন, যিনি ওই সিরিয়াল চলাকালীন বাড়িতে লোকজন আসা একেবারেই পছন্দ করেননা এমনকি বাড়ির ফোনটা পর্যন্ত নামিয়ে রাখেন। আমার মাকে যতদূর চিনি, মা কোনও দিনই সিরিয়ালের পোকা ছিলেন নাকিন্তু এখন যখন রোজ সন্ধেবেলা বা রাতের দিকে বাড়িতে মাকে ফোনে করি.....তখন বেশ বুঝতে পারি আমার মাও এইসব সেরিয়ালগুলোর কাছে আত্মসমর্পণ করে বসে আছে। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে...
তাই গতবার কলকাতায় গিয়ে মাকে জিজ্ঞাসাই করে ফেললাম...কী ব্যাপার বলত?...তুমি আবার এতো সিরিয়াল এর ভক্ত হলে কবে থেকে?....মা র সরল উত্তর: কী করব সরদিন বাড়িতে একা একা?তাই TVটা চালিয়ে রাখি..।
মনটা খারাপ হয়ে যায়। আজ কর্মসূত্রে আমার মায়ের মেয়ে বাইরে থাকে। নিজেদের জীবন নিয়ে, নিজেদের জগত্‍ নিয়ে আমরা ভিশন ব্যস্তদিনের শেষে তাই ফোনে আথবা স্কাইপ এ দুটো কথাকিন্তু আমার মা যে ভীষণ একাসারাদিন ওই কয়েকটা মিনিট কথা বলার অপেক্ষা করতে করতে কখন যেন আমার মা নিজের অজান্তেই ওই তথাকথিত বস্তাপচা ফ্যামিলি ড্রামার স্বরণাপন্ন হয়ে পরেছে

4 comments:

  1. 'বিন্দাস বিধবা' থেকে শুরু করে বাংলা সিরিয়ালের বিষয়বস্তুর চমৎকারিত্ব, সবেতেই তোমার সঙ্গে একমত, কেবল একটি বিষয় ছাড়া। আমার মনে হয় কে কী দেখবে (বা দেখতে পছন্দ করবে), সেটার কোনও প্যাটার্ন নেই। হতেই পারে যে দেখাটা শুরু হয়েছিল একাকীত্ব এড়াতে, কিন্তু তারপরের ভালোলাগাটার সঙ্গে আর একাকীত্বের কোনও সম্পর্ক নাও থাকতে পারে। অভ্যেস করলে যেমন লোকের উচ্ছেভাজাও খেতে দারুণ লাগতে পারে, 'মা' দেখার ব্যাপারটাও তেমনি। আমি ইন ফ্যাক্ট ওইজন্যই সিরিয়ালগুলো দেখি না, পাছে প্রেমে পড়ে যাই। তখন ইমেজের একেবারে দফাগয়া।

    লেখাটা খুব ভালো লেগেছে আমার। বিন্দাস বিধবা নিয়ে মত মেলাতে বিশেষ করে খুশি হয়েছি।

    ReplyDelete
    Replies
    1. ঠিক বলেছ কুন্তলা দি। মাঝে মাঝে বাড়ি গিয়ে একটা দুটো এপিসোড দেখতে গিয়ে কখন যেন নিজের অজান্তেই পরবর্তী এপিসোডগুলোর জন্য অপেক্ষা করে ফেলি...তখন নিজেকেই নিজের কানমলা দিতে ইচ্ছে করে...:P...একবার দেখতে শুরু করলে আর নিস্তার নেই...মা র ও হয়ত তাই হয়েছে...:)
      লেখাটা তোমার ভাল লেগেছে জেনে বপক খুশি হয়ে পড়েছি...থ্যাংক ইউ ...:)

      Delete
  2. Bes valo lekhata... aarolekha chi.....

    ReplyDelete